শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০২:১৮ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া ইস্যুতে ৭ বার ‘নো কলিউশন’ বললেন ট্রাম্প

মরিয়ম চম্পা: ২০১৬ সালে মার্কিন নির্বাচনে কথিত রুশ হস্তক্ষেপের সম্ভাবনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে রাশিয়া প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ৭ বার নো কলিউশন কথাটি বলেছেন।

বুধবার দুপুরে নরওয়ের প্রধানমন্ত্রী আরনার সলবার্গের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের এক সংবাদ সম্মেলনে ফক্স নিউজের প্রধান ও হোয়াইট হাউজের সংবাদদাতা জন রবার্ট ট্রাম্পকে যতোবার রাশিয়ার সম্পৃক্ততার কথা জানতে চেয়েছেন ততোবার তিনি বলেছেন যে, রাশিয়ার সাথে কোন গোপন যোগ সাজস নেই।

রবার্ট বলেন, আপনি কি কোন শর্ত ছাড়াই রবার্ট মুলারের সাথে দেখা করবেন? জবাবে ট্রাম্প বলেন, ‘গত নির্বাচনে ট্রাম্পের প্রচারণার সাথে রাশিয়ার কোন সম্পর্ক ছিল না। কাজেই মুলারের সাথে এ বিষয়ে আলোচনা করাটা অহেতুক।
ডেমোক্রেটদের কাছে নির্বাচনটি যদি ত্রুটিপূর্ণ মনে হয়েছিল তাহলে তারা কেন সাথে সাথে অভিযোগ জানায় নি। শুধু ট্রাম্প প্রশাসনই নয়, রুশ মার্কিন সম্পর্কে সবাই আশা করি একই কথা বলবে, নো কলিউশন।’

ট্রাম্প বলেন, আমি পূনরায় আমার আইনজীবীর সাথে কথা বলবো, এবং এ বিষয়ে আমি আবারও বলছি ‘এ্যবসুলেটলি নো কলিউশন’। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়