শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০১:২৭ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির অধিভূক্ত ৭ কলেজ বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

জুবায়ের সানি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭ কলেজ বাতিলের দাবিতে বৃহস্পতিবার টিএসসির রাজু ভাষ্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচর্যের অফিসের সামনে গেলে উপাচার্যের পক্ষ থেকে ছাত্রদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী। এদিকে দাবির পরিপ্রেক্ষিতে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় সন্তুষ্ট হতে পারেনি শিক্ষার্থীরা।

মানববন্ধনে ‘একদফা এক দাবি, অধিভূক্ত মুক্ত ঢাবি’ স্লোগানে ৭ কলেজের অধিভূক্তি বাতিলের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বক্তব্যে ছাত্ররা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অধিভুক্ত কলেজের ছাত্রদের সৃষ্ট নানান সমস্যার কথা তুলে ধরেন। বক্তব্যে উঠে আসে ভর্তির কাজের জন্য সোনালী ব্যাংক ও বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে অত্যধিক ভিড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ছাত্রদের অহেতুক ঝামেলায় পড়ার বিষয়গুলো। এছাড়া অধিভুক্ত সাত কলেজের কিছু ছাত্রদের বিরুদ্ধে নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস এবং লাইব্রেরী ব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে। আন্দোলন নিয়ে উপস্থিত এক ছাত্র আমাদের অর্থনীতিকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমরা শুধু আমাদের সমস্যাগুলো প্রশাসনকে জানাতে চাই।’

মানববন্ধন শেষে আন্দোলনের অংশ হিশেবে ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। মিছিলটি কলা ভবন, বাণিজ্য ভবনসহ ক্যাম্পাসের কিছু গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে উপাচার্যের অফিস কক্ষের সামনে গিয়ে থামে। ছাত্ররা তাদের দাবি দাওয়া উপাচার্যের কাছে তুলে ধরতে চান। তবে উপাচার্যের হয়ে ছাত্রদের সাথে বিশ্ববিদ্যালয় প্রক্টর কথা বলেন। প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী তাদের দাবি উপাচার্যের কাছে তুলে ধরবেন বলে ছাত্রদের জানান। তবে সাধারণ শিক্ষার্থীরা তার কথায় সন্তুষ্ট হয়নি। ছাত্ররা জানিয়েছেন তারা আবারও আন্দোলনে যাবেন।

  • সর্বশেষ