শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪৮ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসসি ও জেএসসি পরীক্ষা বাদ দেওয়া উচিত

প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমদ : আমাদের শিক্ষা ব্যবস্থায় পিএসসি ও জেএসসি পরীক্ষাটি রাখার প্রয়োজন নেই। কারণ, এই দুটি পরীক্ষা ছাত্র-ছাত্রীদের উপর প্রচ- চাপ সৃষ্টি করে। ছোট ছোট বাচ্চারা বইয়ের বোঝা নিয়ে স্কুলে যেতে হচ্ছে। স্কুল থেকে ফিরে আবার কোচিংয়ে যায়। এগুলোর কারণ হচ্ছে, পিএসসি ও জেএসসি পরীক্ষা। এখন আবার প্রশ্নফাঁসের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনায় আছে, যদিও সরকার প্রশ্নফাঁস রোধ করতে অনেক চেষ্টা করছে। তবে ছেলে-মেয়েদের যদি স্বাধীনভাবে পড়তে দেওয়া হয়, তারা পড়াশোনা করে মজা পাবে। ক্রিয়েটিভ কিছু শিখবে। বিভিন্ন দেশে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকে না। তারা ক্লাসে আসছে, যাচ্ছে।

তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। তারা পড়াশোনা করে উচ্চ শিক্ষা নিচ্ছে। তাহলে আমাদের দেশে সমস্যা কোথায়? স্কুলে পড়ার চাপ কম থাকলে তাদের সুন্দর সুন্দর জ্ঞান-বিজ্ঞানের বই দিলে, তারা শিখতে পারত। নানান বিষয়ে জানতে পারত। ছোট ছোট ছেলে-মেয়েদের মনে পরীক্ষার একটি ভয় কাজ করে। তারা পরীক্ষায় অংশ নিতে ভয় পায়। তাই আমাদের দেশে এখনো এই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করার সুযোগ আছে। কোমলমতি শিশুদের মানসিক চাপ না দিয়ে, তাদের প্রশ্নফাঁসের মতো অপরাধ না শিখিয়ে, পড়াশোনায় চাপ কমাতে, পিএসসি ও জেএসসি পরীক্ষা বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি।

পরিচিতি : ভিসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়