শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৮ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট;হাসনাত আমিনী 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া:ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট। স্বতন্ত্রভাবে মিনার প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেব।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নবীনগর কওমি ছাত্র ঐক্য পরিষদ এ স্মরণ সভার আয়োজন করে।

আবুল হাসানাত আমিনী আরও বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টির অনুসারী নই। আমরা ইসলামের অনুসারী। আগামী নির্বাচনে নবীনগর থেকে মিনার প্রতীকে মাওলানা মেহেদী হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নবীনগর উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হাসান, মাওলানা আনসারুল হক ইমরান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়