শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০২:২৩ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগাতিপাড়ায় এবার কিশোরের বাল্য বিয়ে বন্ধ !

মোঃ মিজানুর রহমান,বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একাধিক কিশোরীর বাল্য বিয়ে বন্ধের ঘটনা ঘটলেও এবার বাল্যবিয়ে বন্ধ হলো এক কিশোরের। বৃহস্পতিবার বিকেলে উপজেলার যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের ছিয়াদ আলীর ছেলে কিশোর সোহেল রানার বিয়ে পার্শ¦বর্তী লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে মৌসুমী খাতুনের সাথে ঠিক হয়। শুক্রবার এ বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বৃহস্পতিবার বরের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের গোপন খবর পায় উপজেলা প্রশাসন।

পরে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানার নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বরের বাড়িতে হাজির হন। এসময় তিনি বাল্যবিয়ের কুফল সম্পর্কে বর ও বরের পরিবারকে অবহিত করেন। সে সময় ২১ বছর পূর্ণ না হওয়ায় সেখানে বরের পক্ষে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বাল্য বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেন এবং গায়ে হলুদ অনুষ্ঠান ও বিয়ে বন্ধ করেন।

এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ