শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:১৯ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগাতপিাড়ায় ৫০ পিস ইয়বাসহ চার মাদক ব্যবসায়ী আটক

মো.মিজানুর রহমান,বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যাবসায়িকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটকরা হয়।

থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর এলাকায় মঙ্গলবার রাত ১১ টার দিকে পৃথক দুটি অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে এসআই লেবুমিয়ার নেতৃত্বে বাজিদপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে আরিফ সরকার (৩৪) কালিকাপুর গ্রামের ওয়াজেদ আলরি ছেলে জিল্লুর রহমান (২৫) কে আটক করে এবং তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করে। অপর অভিযানে কালিকাপুর গ্রামের মৃত আদম আলীর ছেলে জাহিদ আলী (৩৭) ও মৃত আফছারুল আলীর ছেলে হালীম (৪০) কে আটক করে এসআই মোকসেদ আলীর নেতৃত্বে এবং তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত চার ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ বুধবার দুপুরে তাদের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়