শিরোনাম
◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০১:৩১ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ট্রাম্পের হুমকি কাজে আসে নি: তুরস্ক

অান্তর্জাতিক ডেস্ক: তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) বিষয়ক প্রস্তাব অনুমোদনের মধ্যদিয়ে এটা প্রমাণিত হয়েছে যে, মার্কিন হুমকি কোনো কাজে আসে নি। তুরস্কের বহুল প্রচারিত দৈনিক হুররিয়াত-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পার্সটুডের খবর।

তিনি আরও বলেছেন, মার্কিন হুমকি সত্ত্বেও বিশ্বের ১২৮টি দেশ বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠার মার্কিন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। এ ঘটনা থেকে এটা স্পষ্ট যে, একবিংশ শতাব্দীতে হুমকি ভালো কোনো পন্থা নয়।

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলোকে হুমকি দিয়ে ট্রাম্প দেশটির ইতিহাসে নতুন এক কালো অধ্যায়ের সূচনা করেছেন। বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ট্রাম্পের অবস্থান প্রত্যাখ্যান করার মাধ্যমে বিশ্বের দেশগুলো এ বার্তাই পৌঁছে দিয়েছে যে, তারা বায়তুল মুকাদ্দাসের সঙ্গে রয়েছে।

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহর ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় এবং বিশ্বের ১২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আমেরিকা ও ইসরাইলসহ শুধু নয়টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় এবং ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।

  • সর্বশেষ