শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসি উপনির্বাচনে মেয়র প্রার্থী হলেন শাফিন আহমেদ

আল-আমীন আনাম: শাফিন আহমেদ, শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলসের বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক হিসেবেই একনামেই তার পরিচিত। এবার তিনি আসছেন নতুন পরিচয়ে, আসছে ডিএনসিসি উপনির্বাচনে মেয়র প্রার্থী হলেন।

ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে প্রার্থী হচ্ছেন শাফিন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ তার দলের মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, আসন্ন ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে এনডিএম প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আমরা বিশ্বাস করি একমাত্র নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটা সম্ভব।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন চৌধুরী, বিভাগীয় সম্পাদক জিসান খান, যুগ্ম সাংগঠানিক সম্পাদক হাওলাদার আবুল হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ন পারভেজ খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়