শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৭:২০ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয় লাখ পাঁচ হাজার রোহিঙ্গা নিবন্ধিত

শ.ম.গফুর,উখিয়া (কক্সবাজার ) : মিয়ানমার সেনা নির্যাতনের মূখে এদেশে পালিয়ে এসে উখিয়া-টেকনাফের ১২টি অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেওয়া ৯লাখ ৫হাজার ৪৬২জন রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে। খৃষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সোমবার নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল।

মঙ্গলবার থেকে যথারীতি রোহিঙ্গা নিবন্ধন কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রবিবার কক্সবাজারের সীমান্ত ব্যাংক উদ্বোধনকালে বিজিবি’পর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন,সীমান্ত রেখায় ও ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের ক্যাম্পে ফিরে নেওয়া হবে এবং তাদেরকেও বায়োমেট্টিক পদ্ধতিতে নিবদ্ধনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচাক আবু নোমান মুহাম্মদ জাকের হোসেন বলেন, রবিবার পর্যন্ত ৯লাখ ৫হাজার ৪৬২জন রোহিঙ্গার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়