শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪২ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দেশে এখন এমন পরিস্থিতি কোথাও নিরাপদ নিশ্চিত না’

কেএম হোসাইন : মানবধিকার কর্মী নুর খান লিটন বলেন, বর্তমান সময়ে আমাদের দেশের পরিবেশ-পরিস্থিতি এমন আমরা কেউ নিরাপদে আছি তা নিশ্চিত না। কার কি হবে সেটা বলা যাবে না। প্রতিনিয়ত খুন গুম হত্যা মত ঘটনা ঘটছে। তাতে আইনশৃঙ্খলাবাহিনী বা রাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যমান কোন অগ্রগতি দেখছি না।

ফারজানা রুপা’র সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর র্জার্নালে তিনি একথা বলেন।

নুর খান লিটন বলেন, বর্তমান সময়ে আমাদের দেশের পরিবেশ-পরিস্থিতি এমন আমরা কেউ নিরাপদে আছি তা নিশ্চিত না। কার কি হবে সেটা বলা যাবে না। প্রতিনিয়ত খুন গুম হত্যা মত ঘটনা ঘটছে। তাতে আইনশৃঙ্খলাবাহিনী বা রাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যমান কোন অগ্রগতি দেখছি না। তারা এমন কোন পদক্ষেপ নিচ্ছে না। যা চোখে পড়ার মত। যার কারণে গুম-খুনের মত এমন ঘটনা বন্ধ হবে।

এক প্রশ্নের জবাবে নুর খান লিটন বলেন, গুম-খুনের সাথে যদি আইনশৃঙ্খলা বাহিনীর দূরদর্শী সংযোগ বা সংশ্লিষ্টতা থাকে। নারায়াণগঞ্জের সাত খুনের ঘটনার পরে আমাদের চোখ খুলে দিয়েছে। এ ধরনের ঘটনার সাথে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত থাকতে পারে। আমরা ধারণা করতে শুরু করি। তারপরে সন্ত্রাস দমনে ক্রসফায়ার চালু করে অল্প সময়ের মধ্যে দেশের পরিস্থিতি’র উন্নয়ন ঘটানো। পরে এই জায়গা থেকে বিষয়টা দমন নিপীড়নে চলে গেল। বর্তমানে লক্ষ করছি যে পরিস্থিতি বিরাজ করছে যাদের উঠিয়ে নেওয়া হচ্ছে । তাদের কেউ রাজনীতির সাথে জড়িত, সমাজ কর্মী, মুক্ত চিন্তার সাথে জড়িত। যাদের উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে মাসের মাসের আটকে রেখে একটা সময়ে আবার ছেড়ে দিচ্ছে। আবার কোন মুক্তিপণও নিচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে কারা এটা করছে। রাষ্ট্রে মধ্যে এমন কোন ব্যবস্থা রয়েছে। যারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর থেকে বেশি দক্ষ, এসব কাজে সফলও বটে বলা চলে। তারা রাষ্ট্রেয় বাহিনীরি থেকে কোন অংশে কমও না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়