শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৩:১৩ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থেরেসা মে’র হত্যাচেষ্টায় বাংলাদেশির বিচার জুনে

মরিয়ম চম্পা : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র হত্যা চেষ্টায় জড়িত বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর জাকারিয়া রহমানের বিচার শুরু হবে আগামী বছরের জুনে। বুধবার ব্রিটেনের একটি আদালত এ আদেশ দিয়েছে। নভেম্বর মাসের ২৮ তারিখে থেরেসা মে-কে হত্যা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে জাকারিয়ার বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, তিনি অন্য একটি সন্ত্রাসী পরিকল্পনায় ২১ বছর বয়সি আকিব ইমরানকে সহযোগিতা করছিলেন। ইমরানকে একটি ভিডিও পাঠিয়েছিলেন, যেটাতে তথাকথিত ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস’র নির্দেশ ছিল। পরবর্তীতে ইমরানের বিরুদ্ধেও সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

লন্ডনের ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে ভিডিও লিংকের মাধ্যমে বেলমার্শ কারাগার থেকে যুক্ত করা হয় নাইমুর এবং ইমরানকে। বিচারক বলেন, এই অভিযোগের উপর আগামী ১৮ জুন শুনানি কার্যক্রম শুরু হবে। ততদিন পর্যন্ত দু’জনকে কারাগারে থাকতে হবে। এছাড়া ভিন্ন একটি মামলায় আইএস’র সমর্থক হাসনাইন রশিদকে প্রিন্স জর্জ’র স্কুলের যাবতীয় তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করার অভিযোগের উপর শুনানি শুরু হবে আগামী বছরের ৩০ শে এপ্রিল। বিবিসি, ডয়েচভ্যাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়