শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪১ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবি সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের স্বার্থ সমুন্নত রাখতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। বর্ডার গার্ড বাংলাদেশ দিবস উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বীরত্ব ও ঐতিহ্যে গৌরবমণ্ডিত বর্ডার গার্ড বাংলাদেশের রয়েছে ২২২ বছরের সমৃদ্ধ ইতিহাস। মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ এ বাহিনীর ৮১৭ জন সদস্য জীবন দিয়ে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে জাতির এ সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

আবদুল হামিদ বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকার পিলখানায় তৎকালীন ইপিআর সদর দফতর আক্রমণ করে। ইপিআর সদর দফতর থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ওয়ারলেসযোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়। মুক্তিযুদ্ধে গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ এ বাহিনীকে ২০০৮ সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। স্বাধীনতা যুদ্ধে তাদের এ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

তিনি বলেন, ‘দেশের সীমান্তরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারীশিশু এবং মাদকপাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছে। দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রাখছে। দেশের স্বার্থ সমুন্নত রাখতে বিজিবির সব সদস্য নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবেন-এটাই সবার প্রত্যাশা।’

রাষ্ট্রপতি ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস ২০১৭’ উপলক্ষে বিজিবি’র সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এর অব্যাহত সাফল্য কামনা করেন। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ