শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৮ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে পাকিস্তান সীমান্তে ব্যালিস্টিক মিসাইল সিস্টেম বসাচ্ছে ভারত

মাছুম বিল্লাহ : পাকিস্তান সীমান্তবর্তী দু’টি গ্রামে একেবারে গোপনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির রাজস্থানের আলওয়ার এবং পালি গ্রামে অত্যাধুনিক এবং গোপন এই ব্যবস্থা মোতায়েন করা হবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৮০০ কিলোমিটারেও কম দূরত্বে অবস্থিত এই দুটি ভারতীয় গ্রাম। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই দুই গ্রামে মোতায়েন করা হবে। পৃথিবীর আবহমন্ডলের বাইরে বা ভেতর দিয়ে আসে যে কোনও শত্রুর ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এই ব্যবস্থা দিয়ে ঘায়েল করা যাবে।

১৫ থেকে ২০ কিলোমিটার উচ্চতা দিয়ে ধেয়ে আসা শত্রু- ক্ষেপণাস্ত্র এই দিয়ে ধ্বংস করা সম্ভব হবে। এ ছাড়া, দুই হাজার কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে । ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির তৈরি সংস্করণের রাডার ইজরায়েলের সঙ্গে যৌথ ভাবে বানানো হয়েছে।

ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আর কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা শেষ করার পর তা ভারতীয় সেনাবাহিনীর হাতে তা তুলে দেওয়া হবে। চলতি বছরের মার্চে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সর্বশেষ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এতে আবহমন্ডলের বাহির এবং ভেতর দিয়ে ধেয়ে আসা কল্পিত শত্রুর উভয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল।

আপাতত পাকিস্তান সীমান্তে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আগামিদিনে নয়াদিল্লি এবং মুম্বইতেও ধীরে ধীরে গোপনে এই মিসাইল সিস্টেম বসানো হবে বলে জানা গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়