শিরোনাম
◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৫ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুরআনের হাফেজের মর্যাদা

মুফতি আবদুল্লাহ তামিম: মহান আল্লাহ যত মহান তার কালাম তথা কুরআনও তত মহান। আর এই কুরআন হিফজ করার মর্যাদা ও অনকে অনেক বেশি। হাফেজ হওয়ার কারনে তাকে সব সময় কুরআন চর্চা করতে হয়, এতে সে প্রতি হরফে ১০ নেকী করে পেয়ে থাকে। এভাবে সাধারন মানুষ হতে নেকী অর্জনের ক্ষেত্রে সে থাকে অগ্রগামী। কেয়ামাতের দিনও একজন হাফেজে কুরাআন বাড়তী মর্যাদা পেয়ে থাকবেন একজন সাধারন মানুষ হতে। আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কুরআন মজিদে দক্ষ ব্যক্তি (আখেরাতে) সম্মানিত নেককার লিপিকার ফেরেশতাদের সাথে থাকবে। যে ব্যক্তি ঠেকে ঠেকে কষ্ট করে কুরআন পড়ে সে দু’টি পুরষ্কার পাবে। (বোখারী-৪৯৩৭,মুসলীম-৭৮৯) আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণীত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোরআনের বাহককে জান্নাতে প্রবেশকালে বলা হবে, তুমি পাঠ করতে থাকো এবং উপরে আহরন করতে থাকো। অত:পর সে পড়তে থাকবে এবং প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে একটি স্তর অতিক্রম করবে। এভাবে সে তার জ্ঞাত শেষ আয়াতটি পর্যন্ত পড়বে। (আবু দাউদ-১৩১৭,আহমাদ-১০৯৬৮)

উপরোক্ত হাদীস পর্যালোচনা করলে বোঝা যায় যে, কোরআনের হাফেজ আখেরাতে ফেরেশতাদের সাথে অবস্থান করবে। তিনি যদি জান্নাত বাসী হতে পারেন তবে জান্নাতে প্রবেশের পর কোরআন হিফজের বদৌলতে জান্নাতের বিভিন্ন স্তর অতিক্রম করে উপরে দিকে উঠবেন তার মুখস্থ থাকা শেষ আয়াতটি পড়া পর্যন্ত। হযরত আলী (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত ও মুখস্থ রেখেছে এর হালালকে হালাল এবং হারামকে হারাম মেনেছে। তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন দশজন লোক সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম আবশ্যক ছিলো। (তিরমিযী-২৯০৫,আহমাদ-১২৭১, মিশকাত-২১৪১)

  • সর্বশেষ
  • জনপ্রিয়