শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ০৬:৪৭ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে আকাশে উড়বে ট্যাক্সি!

শ্রেয়সী ঘোষ, কলকাতা: ফ্লাইং ট্যাক্সি-তে মজেছে বিশ্ব। আগামী দিনে আকাশপথই হবে আম জনতার যাতায়াতের অন্যতম মাধ্যম। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মার্কিন সংস্থা উবের। নাসার সঙ্গে হাত মিলিয়ে আগামী ২০২০ সালের মধ্যেই ফ্লাইং ট্যাক্সি নিয়ে আসতে চলেছে তারা।

কী এই ফ্লাইং ট্যাক্সি?

যেভাবে উবের অ্যাপসের মাধ্যমে পুল, প্রাইম অথবা শেয়ার কার বুক করা হয়, এখানেও একই নিয়মে বুক করা যাবে ফ্লাইং ট্যাক্সি। নির্দিষ্ট বহুতল বা স্কাইস্ক্র্যাপার ছাদের হেলিপ্যাড থেকে এই সব ফ্লাইং ট্যাক্সি ওঠা-নামা করবে। হেলিকপ্টারের মতোই দেখতে হবে ফ্লাইং ট্যাক্সিগুলি। সূত্রের খবর অনুযায়ী, আর পাঁচটা ট্যাক্সির মতোই ভাড়া হবে এই ফ্লাইং ট্যাক্সির।

ফ্লাইং ট্যাক্সির 'উবের-এয়ার' নামের এই প্রকল্প বুধবার উদ্বোধন করে উবের। সংস্থার তরফে জানানো হয়েছে, উবের এই প্রোজেক্টে নাসার আনম্যানড ট্রাফিক ম্যানেজমেন্ট (ইউটিএম) সহয়তা নেবে।

২০২০-এর মধ্যে পরীক্ষামূলকভাবে ফ্লাইং ট্যাক্সি আনা হবে। '২২-র মধ্যেই বাণিজ্যিকভাবে তা চালানো হবে। তবে সংস্থা আশাবাদী, ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পুরোপুরি আকাশের দখল নেবে ফ্লাইং ট্যাক্সি। পুরোদমে আকাশের চলবে নতুন পরিবহণ ব্যবস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়