শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের নিচে কন্টেইনার গাড়ির চাপায় মো: জামাল শেখ (৪২) নামে ব্যাবসায়ী নিহত হয়েছেন। তিনি গাড়ির পুরাতন ব্যায়ারিং (যন্ত্রাশং) ক্রয় করে ধোলাইখালে বিক্রি করতেন। 

[৩] শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গা মানিক গ্রামের মো. হাসেম শেখ ও মোছা. মনি বেগম এর ছেলে জামাল। তিনি যাত্রাবাড়ীর শেখদী বটতলা এলাকায় থাকতেন। স্ত্রী'র নাম সিমা বেগম। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। 

[৪] বুধবার (২২ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১০টার কাজ শেষে বাসায় ফিরার পথে হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে কন্টেইনারের চাপায় ঘটনাস্থলে প্রান হারান বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই আলম শেখ। 

[৫] সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর জামান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করি। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়