শিরোনাম
◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প?

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গুনিয়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আশিক এলাহী, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ [২] রাঙ্গুনিয়ায় বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুন নবী (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে। মৃত মো. নুরুন নবী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

[৩] শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ফুফাতো ভাই শাহজাহান সাজু মুঠোফোনে বলেন, ‌‘আমরা এখনো সঠিক কিছু জানি না। কুমিল্লা থেকে রাঙ্গুনিয়া যাচ্ছি।’

[৪] নিহতের ভাতিজা সাইফুল ইসলাম বলেন, ‘কাজ করার সময় লাইন বন্ধ থাকার কথা ছিল। বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনাটি সঠিকভাবে তদন্ত করা দরকার।’

[৫] এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। লাশের ময়নাতদন্ত হবে। কোনো অভিযোগ হয়নি।’

[৬] রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জুয়েল দাশ বলেন, ‘শিলক অভিযোগ কেন্দ্র সমিতি আমাকে বলেছে, বিদ্যুৎ খুঁটিতে কাজ করার সময় লাইন বন্ধ ছিল।’ লাইন বন্ধ থাকলে বিদ্যুতায়িত কিভাবে হলো- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পাশাপাশি আমাদের থেকেও একটি তদন্ত কমিটি হবে। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।’ সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়