শিরোনাম
◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব ◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় দুই হা‌ফেজ নিহত

র‌হিদুল খান, য‌শোর: বুধবার (৭ জুন) রাতে চৌগাছা-যশোর সড়কের নিমতলা নামকস্থানে সড়ক দুর্ঘটনায় হাফেজ রবিউল ইসলাম রুবেল (২৬) ও হযরত আলী (৩০) নামে দুইজন নিহত হয়েছেন। 

নিহত হা‌ফেজ রুবেল যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামের আতর আলীর ছেলে ও হাফেজ হযরত আলী পাবনা জেলার আতায়কুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের আব্দস শুকুরের ছেলে। তার পিতা যশোর সিএমএইচে চাকুরী করার সুবাদে ২০/২২ বছর যাবৎ তারা নিউ শানতলা এলাকায় বসবাস করতেন। তারা দুইজন স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে সবেমাত্র হাফেজিয়া পড়া শেষে করেছেন।

থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাতে তারা একটি মোটরসাইকেলে করে চৌগাছা উপজেলার বারুইহাটি গ্রামে হাফিজুর রহমান (কুয়াকাটা) হুজুরের মাহফিলে আসছিলো। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের নিমতলা নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে তারা। এতে ঘটনাস্থলে মারা যায় হাফেজ রবিউল ইসলাম রুবেল। মারাত্মক আহত হযরত আলীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। 

বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে রবিউল ইসলামকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামে ও হযরত আলীকে পাবনা জেলার আতায়কুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের বাড়ীতে দাফন করা হয়। নিহত হযরত আলীর আব্দুর রহমান নামে চার বসর বয়সের একটি ছেলে রয়েছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে এ ঘটনায় চৌগাছা থানায় এক‌টি অপমৃত‌্যু মামলা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়