শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৮:৩০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মারুফ মালেক: রাজধানীর তেজগাঁও রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মো. দুলাল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের গাড়ির চালক ছিলেন।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তেজগাঁও রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএম/এসএইচ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়