শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৫:০২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া): জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আব্দুল রাজ্জাক (৬০) নামের এক মাদুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আব্দুল রাজ্জাক রাণীনগর উপজেলার মধ্য রাজাপুর গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে। 

গত সোমবার (৫ জুন) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়াতে মাদুর বিক্রি করে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে বাড়িতে আসছিলেন তিনি। রাণীনগর স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না থাকায় ট্রেনটি সান্তাহারের দিকে আসার সময় আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পান্নাথপুর এলাকায় রেলওয়ে ব্রীজ সংস্কারের কাজ চলার জন্য ট্রেনের গতি কমালে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বাদী না থাকায় মঙ্গলবার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়