শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৩, ০৩:২০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী নিহত

শাহাজাদা এমরান: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দুই বাসের ধাক্কায় একজন বাস যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ২জন। 

শুক্রবার (৩১ মার্চ) বিকালে উপজেলার চান্দুল এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানান মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাঈদুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়,ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দুল এলাকায় চট্টগ্রাম মুখী নগর পরিবহন ( কুমিল্লা-জ ১১-০৩২৯) বাসটি যাত্রী উঠানামার জন্য দাঁড়ালে পিছন থেকে আসা সিডিএম ( ঢাকা মেট্রো ব ১৪-১৩৮৫) বাসটি নগর পরিবহনকে সজোড়ে ধাক্কা দেয় । এতে বাস থেকে একজন যাত্রী ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।এইসময় বাসে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাঈদুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতের মরাদেহটি সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার দুইটি বাসকে আটক করে থানায় আনা হয়েছে।

প্রতিনিধি/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়