শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৩২ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পল্টনে বাসের ধাক্কায় পথচারী নিহত

পল্টনে বাসের ধাক্কায় পথচারী নিহত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর পল্টন থানাধীন জিরো পয়েন্ট জিপিও এর সামনে সড়কে বাসের ধাক্কায় পথচারী আ. জব্বার শরীর (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি জানিয়েছে পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক এ এসআই খন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জি পি রাজধানীর পল্টন থানাধীন ষ জিপিও মোড়ে বাসের ধাক্কায় পথচারী এক বৃদ্ধের মৃত্যু।

তিনি আরো বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে মতিঝিল গামী ওয়েলকাম পরিবহনের বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় । পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সোয়া সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দের চেষ্টা চলছে। তার সঙ্গে থাকা মুঠো ফোনের মাধ্যমে পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে।

মুঠোফোনে নিহতের মেয়ে হামিদা আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, তার বাবা পূর্বের রংমিস্ত্রির কাজ করতেন। বর্তমানে শারীরিক অনেকটা অসুস্থ ‌। কাকরাইলে তার পরিচিত লোকজন রয়েছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে দুপুরে নারায়ণগঞ্জের ভারা বাসা থেকে বের হয়।

মৃত জব্বার পটুয়াখালী সদর মাদার বুনিয়া গ্রামের মৃত সফেজ শরীফের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল মুক্কি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। ৫ মেয়ে ১ ছেলের জনক ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়