শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৪:৫৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কদমতলীতে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

দুর্ঘটনা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কদমতলীতে ট্রাকের চাপায় শাহাবুদ্দিন (৩০) নামে ভ্যান চালক (ডেলিভারি ম্যান) নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

সংবাদ পেয়ে ভগ্নিপতি আনিসুর রহমান তাকে উদ্ধার করে রাত ১ টা ২৫ মিনিটে (১৯ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ঢামেক মর্গে রয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ ও চালক আটক রয়েছে।

নিহতের ভগ্নিপতি আনিসুর রহমান বলেন, শাহাবুদ্দিন একটি প্রতিষ্ঠান ভ্যান চালাতো, অর্ডার কৃত প্লাস্টিকের মালামাল বিভিন্ন স্থানে পৌছে দেয়ার কাজ করতো।

তিনি বলেন, সে মালামাল পৌঁছে দিয়ে ফিরার পথে অত্রথানাধীন ধলেশ্বরী ঘাট এলাকায় ট্রাক ধাক্কায় ছিটকে পরেন, পরে তার মাথার উপর দিয়ে চাকা চলে গিয়ে ঘটনাস্থলে প্রান মারা যান।

নোয়াখালী সেনবাগ উপজেলার সরদার পাড়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। বর্তমানে জুরাইন বউ বাজার এলাকায় থাকতেন। দুই মেয়ে জননী ছিলেন। তিন ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। 

এমআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়