শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৪:২৩ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে সড়ক দুর্ঘটনা: কারণ জানতে ৪ সদস্যের তদন্ত কমিটি

দুর্ঘটনা কবলিত বাস

অনিক কর্মকার: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রোববার সকালের সড়ক দুর্ঘটনার কারণ জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

এ তথ্য জানিয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম বলেন, কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। 

এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ ঘোষণা দেন। সম্পাদনা: মাজহারুল ইসলাম

একে/এমআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়