শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৫:৩৯ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

দুর্ঘটনা

মাজহারুল শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় নারী-পুরুষের মৃত্যু হয়েছে।সোমবার এ দুর্ঘটনা দুটি ঘটে।

জানা যায়, মির্জাপুর রেলক্রসিং এলাকায় এক অজ্ঞাত ব্যক্তি পারাপারের সময় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার নিথর দেহের বিভিন্ন অংশ রেল লাইনে খণ্ড খণ্ড আকারে পরে থাকতে দেখা যায়। 

এ ব্যাপারে মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, মরদেহটি উদ্ধার করা হয় হয়েছে তবে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি।

অপরদিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারী এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে সিএনজি দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো এক নারী। নিহত নারী ওই গ্রামের ধলা মিয়ার স্ত্রী নাছিমা খাতুন (৫০)। তারা দুজনে সকালে হাটতে বের হলে ঘনকুয়াশার কারণে একটি সিএনজি তাদের চাপা দেয়। পরে নাছিমা খাতুন ও পারভীন বেগম নামের দুই নারীকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে নাছিমার মৃত্যু হয়। আহত পারভীন বেগম বর্তমানে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মজিবর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়