শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৪৫ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গুনিয়া সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু 

ওবাদুল হক জাহেদ

আশিক এলাহী, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পিকআপ এর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ওবাদুল হক জাহেদ নামে এক ছাত্রলীগ নেতার (২৫)। তিনি রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

রোববার (৩০ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদ একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাপলেজা পাড়া এলাকার আমিনুল হকের ছেলে।

নিহত জাহেদের বন্ধু রাইসুল ইসলাম মুন্না জানায়, বাড়ি ফেরার পথে পদুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাছভর্তি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১ টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। জাহেদ পরিবারের ২ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম জানান, পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহত জাহেদের মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে গেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা হয়নি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এএ

  • সর্বশেষ