শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ১১:১২ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

রামুতে পাহাড় ধস

কামাল শিশির, রামু : রামুতে পাহাড় ধ্বসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাউয়ার খোপ ইউনিয়নের পাহাড়তলী ঝর্ণাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: মৃত নাজির হোসেনের ছেলে আজিজুর রহমান (৫২), আজিজুর রহমানের স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিলফুরুজ বেগম (৬৮) এবং পুত্রবধূ নাসিমা আক্তার (২২)।

ফায়ার সার্ভিসের দমকল কর্মী এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।

রামু উপজেলা নির্বাহি অফিসার ফাহমিদা মুস্তফা জানান রাতে পরিবারের ছোট বাচ্চাদের অন্য কক্ষে রেখে রান্নাঘরে খাবার খেতে বসেছিলেন, পরিবারের চার সদস্য। এসময় পেছনে থাকা বিশাল পাহাড় ধসে রান্না ঘরের উপর পড়ে। এতে রান্না ঘরে থাকা আজিজুর রহমান, রহিমা খাতুন, দিলফুরুজ বেগম ও নাসিমা আকতার মাটিতে চাপা পড়েন। তাৎক্ষনিক তাদের উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি জেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম জানিয়েছেন, নিহত ৪ জনই একই পরিবারের সদস্য। এরমধ্যে নিহত আজিজুর রহমান এবং তার স্ত্রী, শাশুড়ি ও পুত্রবধু রয়েছেন।  

রামু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর দলনেতা মো. হাসান চৌধুরী জানিয়েছেন, পাহাড় ধ্বসে পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, আজিজুর রহমান নিজ বাড়িতে ফিরে রান্নার ঘরে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া মাটির নিচ থেকে চার জনের মৃতদেহ উদ্ধার করে। মাটির নিচে আর কেউ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে। তবে বৃষ্টি না হলে অসময়ে কেন পাহাড় ধস হলো তিনি নিশ্চিত করতে পারেননি।

প্রতিনিধি/এমএইচ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়