শিরোনাম
◈ গোলহীন ৯০ মিনিট, এনজোর লাল কার্ডে চাপে আর্জেন্টিনা: খেলাটি সরাসরি দেখুন ◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা ◈ রেলের আয় বেড়েছে ২২১ কোটি, লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২২, ০২:০৪ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ৩ কলেজছাত্র নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত।

নিহতরা হলেন- ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুর রহমান মুরাদ (২৫), একই কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৩) ও শমরেষ কুমার (২২)।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী মারা যান।

জানা গেছে, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিহতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পোল বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভেটেরিনারি কলেজ সংসদের জিএস সাজিবুল ইসলাম সাজিব বলেন, কলেজের একটি পক্ষ আমাকে মারার জন্য দীর্ঘদিন ধরে টার্গেট করে।

শুক্রবার সন্ধ্যায় ভিপি মুরাদসহ আমরা ছয় জন তিনটি মোটরসাইকেলে কলেজে ফিরছিলাম। এক পর্যায়ে প্রতিপক্ষরা আমাদের ধাওয়া করে। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তারা আমাকে আঘাত করে। এতে আমি পাশে থাকা একটি গর্তে পড়ে যাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বোঝায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেটি এসে ধাক্কা দেয়। ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী ৩ জন মারা যান। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী-পরিচালক শামিমুল ইসলাম জানান, মরদেহগুলো ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি খবর পেয়েছিলাম। এ সময় ভেটেরিনারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। ওই তিনজন মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষ তাদের ধাওয়া করে। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তারা সবাই ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়