শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২২, ০১:০২ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাটহাজারীতে মোটরসাইকেল প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

মোহাম্মদ হোসেন: চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌর এলাকার মীরের হাট বাজারে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে মিন্টু কান্তি নাথ নামে একজন নিহত হয়েছেন। আহত মোটরসাইকেল চালক মোহাম্মদ কামাল। 

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে দিকে মিরেরহাট সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হলে বাইকটি খাদে পড়ে যায়।

এ সময় বাইক আরোহী একজন মারা গেলেও চালককে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়