শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৬ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করতোয়ায় ষষ্ঠ দিনের উদ্ধার অভিযান চলছে 

করতোয়ায় উদ্ধার অভিযান

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ের করোতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৬ষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর টিভি

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরিদল মাড়েয়া আউলিয়া ঘাটের বিভিন্ন এলাকায়, দেবিগঞ্জ, দিনাজপুরের খানসামা এলাকায় উদ্ধার কাজে নামেন। তথ্য কেন্দ্রের হিসাব অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ তিন জন। নিখোঁজদের খুঁজতে কাজ করছেন তারা। স্বজনরা এখনো প্রিয়জনের লাশ নিয়ে বাড়ি ফিরতে নদীর তীরে অপেক্ষায় আছেন।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর কুমার রায় বলেন, নৌকাডুবির ঘটনায় ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও তিনজন।

উল্লেখ্য, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের দেওয়া তালিকা অনুসারে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। মৃতদের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারীর দুজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, দেবীগঞ্জের ১৮ জন ও পঞ্চগড় সদরের একজন রয়েছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ৩০ জন নারী ও বাকি ২১ জন শিশু।  রিপোর্ট: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়