শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১০:৪৮ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শুভ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বারোবাজার রেল ষ্টেশনের প্রায় তিন’শ গজ দুরে এ ঘটনা ঘটে। বারবাজার শুভ টেলিকমের স্বর্তাধিকারী নিহত শুভ বেলাট গ্রামের কায়স্থ পাড়া বিদ্যুৎ চৌধুরীর ছেলে।

উল্লেখ্য গত পাচ দিন আগে একই স্থানে ট্রেনে কেটে অজ্ঞাতনামা আরো এক যুবকের মৃত্যু হয়েছিল।

বারবাজার রেল ষ্টেশনের মাষ্টার সিদ্দিকুর রহমান জানান, সন্ধ্যা ৭ টা দিকে ষ্টেশনের ৩’শ গজ দুরে ট্রেনে কেটে শুভ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ধাক্কায় তার মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে যশোর রেল পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়