শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৫ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় এজিয়ান সাগরে ১০০-র বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যেগুলোর মাত্রা ছিল ১.৩ থেকে ৪.৮-এর মধ্যে।

সেই সঙ্গে গত ২৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে ৪০০-রও বেশি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

সোমবার এএফএডির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। 

এদিকে রোববার গভীর রাতেই গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এক জরুরি বৈঠক ডাকেন। এজিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চলে ক্রমবর্ধমান ভূমিকম্পের কারণে তাদের বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা তৈরি হয়েছে।

ওই বৈঠকে সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এদিকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় গ্রিসের সান্তোরিনি দ্বীপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেগুলো হলো-

? সার্চ ও রেসকিউ টিম মোতায়েন;

? ড্রোন ও উদ্ধারকারী কুকুর ব্যবহার করে নজরদারি;

? জরুরি ব্যবস্থাপনার জন্য তাবু স্থাপন;

? ভবনের ক্ষতি এড়াতে সুইমিং পুল খালি করা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা বজায় রেখেছে এবং বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় যথাযথ প্রস্তুতি নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়