শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

মহসিন কবির: রাজধানীর হাজারীবাগে চামড়ার যে গুদামটিতে আগুন লেগেছে সেটি ফিনিক্স লেদার নামের একটি কারখানার গুদাম। শুক্রবার বেলা ২টার পর ওই গুদামে আগুন লাগে। সাততলা একটি ভবনের পঞ্চম তলায় গুদামটি অবস্থিত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের পৌনে তিন ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিরেক্টর (অপারেশনস) লে. কর্নেল তাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর হাজারীবাগ বাজারে ফিনিক্স লেদার কমপ্লেক্সে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

তিনি আরও জানান, প্রতিটি ফ্লোরে দাহ্য পদার্থ আছে। প্লাস্টিক, চামড়া, কাপড়, কেমিক্যালসহ নানা সামগ্রী আছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে এসেছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের সহযোগিতা করছে।

সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সাত তলা ভবনের ৫ তলায় আগুন লাগলেও ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন ছড়িয়ে পড়েছে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২৩ সালের এইদিনে একই ভবনে আগুন লাগে। সেসময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ২০১৪ সালেও ভবনটিতে আগুন লেগেছিল।

  • সর্বশেষ