শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০৫:১৪ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৪, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবুবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

মুযনিবীন নাইম: [২] রাজধানীর কোতয়ালি থানার বাবুবাজার এলাকায় নিজ দোকানে বিদ্যুৎস্পৃষ্টে মো. জালাল মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বাবুবাজার এলাকায় কাগজের ব্যবসায়ী ছিলেন। নিহত জালাল মিয়া মানিকগঞ্জ সদরের জগন্নাথপুর গ্রামের মৃত নঈমুউদ্দিন শেখের ছেলে।

[৩] সোমবার  সকালের দিকে এ বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতের ছেলে হাসান জানান, আমার বাবা বাবুবাজার এলাকায় একজন কাগজের ব্যবসায়ী। সকালের দিকে দোকানে গিয়ে ফ্যান ছাড়ার জন্য বিদ্যুতের সুইচে হাত দেওয়া মাত্রই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন বাবা। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

[৫] ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়