শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩, ০৯:০৯ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৩, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএমই ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে আইটিসি

আমিনুল ইসলাম: বাংলাদেশের নারী-উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং নারী-উদ্যোক্তা সংগঠনকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)। বুধবার (১৫ মার্চ) রাজধানী গুলশানে সিক্স সিজন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশকে ‘হাব’ হিসেবে ঘোষণা করে এসএমই ফাউন্ডেশনের সহায়তায় নারী-উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, কমনওয়েলথ উন্নয়ন অফিসের উপ-উন্নয়ন পরিচালক ডানকান ওভারফিল্ড এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক মনোয়ারা হাকিম আলী।

এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং আইটিসি’র পক্ষে ডিভিশন অফ সাসটেইনেবল অ্যান্ড ইনক্লুসিভ ট্রেড এর পরিচালক মিসেস ফিওনা শেরা সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বাজার সংযোগ, আইসিটি ব্যবহার, অর্থায়ন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, অ্যাডভাইজরি সার্ভিসের মাধ্যমে নারী-উদ্যোক্তা উন্নয়নে এসএমই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২০২৬ সালের পর স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্যনির্ভর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বাংলাদেশের নারী-উদ্যোক্তারা। তাদের সক্ষমতা বৃদ্ধিতে এসএমই ফাউন্ডেশন ও আইটিসির আজকের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আইটিসি বর্তমানে এশিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকার নারীদের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশকে এই কার্যক্রমের ‘হাব’ হিসেবে যুক্ত করার অংশ হিসেবে সম্প্রতি মরিশাসে  ব্যবসার জন্য ডিজিটাল সম্পদ তৈরি শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

বাংলাদেশ, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও মরিশাসে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে ১২শ’ নারী-উদ্যোক্তা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে  ৮৪টি সরাসরি ও ভার্চুয়াল মেলায় অংশগ্রহণের সুযোগ করে দেয়া হবে।

এছাড়া ৪ হাজার ৬শত নারী-উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের মাধ্যমে ৬ হাজার ৬৪৯জন নতুন কর্মীর কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে। যাদের ৭৩ শতাংশ নারী।

এআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়