শিরোনাম
◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ ◈ সারা দে‌শের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নবম পে স্কেলের সুবিধা পাবেন 

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৪, ০১:১০ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিম এশিয়ায় ইরানে শিশুমৃত্যুর হার সবচেয়ে কম

রাশিদ রিয়াজঃ ইরানি সোসাইটি অব পেডিয়াট্রিক্স-এর একজন কর্মকর্তা জানিয়েছেন, তার দেশে শিশুমৃত্যুর হার কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে পশ্চিম এশিয়ার মধ্যে ইরানে শিশুদের মৃত্যুর হার সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

মেহর বার্তা সংস্থা মোহাম্মদ জোনৌজি-রাদকে উদ্ধৃত করে বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শিশুমৃত্যুর হার একটি দেশের সামগ্রিক স্বাস্থ্যের সূচকগুলির মধ্যে একটি।ইরানি সোসাইটি অব পেডিয়াট্রিক্সের বার্ষিক কংগ্রেস উপলক্ষে তিনি এ মন্তব্য করেন।

বিশ্বব্যাপী শিশুমৃত্যুর হার হল প্রতি ১০০০ জীবিত জন্মে ১১ জন। যদিও পশ্চিম এশিয়ায় এই সূচকটি ১১-এর চেয়ে বেশি। অন্যদিকে ইরানে শিশু মৃত্যুর এই হার প্রতি ১০০০ জীবিত জন্মে ৭.৫ জন। সূত্র- তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়