শিরোনাম
◈ টানা কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম আবার বাড়ল! ◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩০ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনি নোটিশ পেলেই ‘পিপ্পা’র বিতর্কিত গানটি সরিয়ে ফেলবে বিটিআরসি

মাজহারুল মিচেল: [২] বলিউড সিনেমা পিপ্পা মুক্তির পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মূল কারণ ছিল সিনেমাতে ব্যবহৃত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটির সুর পরিবর্তন নিয়ে। অভিযোগ উঠে গানটিকে বিকৃতি করা হয়েছে। এমনকি সেটিকে অনলাইন থেকে সরিয়ে ফেলতে অথবা ব্লক করতে গত রোববার (১৯ নভেম্বর) একটি আইনি নোটিশ পাঠানো হয়।

[৩] বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, নোটিশটি হাতে পাওয়া মাত্রই অনলাইন থেকে ব্লক করে দেওয়া হবে। তবে সোমবার পর্যন্ত তিনি হাতে কোন নোটিশ পাননি বলে নিশ্চিত করেছেন।

[৪] তিনি আরও জানান, ওইদিন তিনি অফিসে ছিলেন না। অফিসে খোঁজ করেও তিনি কোন নোটিশ পাননি।

[৫] এদিকে নোটিশে উল্লেখ করা আইসিটি মন্ত্রণালয়ের সচিব মো. শামছুল আরেফিন জানান, ইন্টারনেট থেকে সরানোর এখতিয়ার এ মন্ত্রণালয়ের নেই। এটি যার হাতে সাবমেরিন ক্যাবল রয়েছে তারাই করতে পারে। যেহেতু এ মন্ত্রণালয়টি দেখেন না তাই তাদের এ বিষয়ে কোন কিছু করার নেই।

[৬] তবে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, গানটির মূলত পেটেন্টের ক্ষতিগ্রস্থ হয়েছে। আর তাই বিষয়টি নিয়ে পেটেন্টের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারাই কিছু করতে পারেন। কিন্তু যেহেতু গানটি ভারতে হয়েছে আর তাই ভারত থেকেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

[৭] উল্লেখ্য, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী ও একটি প্রতিষ্ঠানের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির ডাক ও ই-মেইল যোগে এ নোটিশ পাঠান। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়