শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক্সের লাইভ ভিডিওতে নতুন সুবিধা চালু

প্রীতিলতা: [২] খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) বিভিন্ন তথ্য পোস্ট করার পাশাপাশি নিয়মিত সরাসরি ভিডিও সম্প্রচার করেন অনেকেই। তবে সম্প্রচার চলার সময় দর্শকদের করা বিভিন্ন মন্তব্য এক্সের মন্তব্য বিভাগে জমা হওয়ায় তাৎক্ষণিকভাবে সেগুলো দেখার সুযোগ পাওয়া যায় না। এ সমস্যা সমাধানে ‘লাইভ স্ট্রিম চ্যাট ডিসপ্লে’ সুবিধা চালু করেছে এক্স। সূত্র: প্রথম আলো

[৩] লাইভ স্ট্রিম চ্যাট ডিসপ্লে সুবিধা চালুর ফলে এক্সে সরাসরি ভিডিও সম্প্রচারের সময়ই ভিডিওর ডান পাশের পর্দায় দর্শকদের মতামতগুলো দেখা যাবে। ফলে ভিডিও সম্প্রচার চলাকালে দর্শকদের মন্তব্য দেখার পাশাপাশি সেগুলোর উত্তরও দেওয়া যাবে। এক্সে নতুন হলেও ইউটিউব এবং টুইচের মতো প্ল্যাটফর্মে অনেক আগ থেকেই ভিডিও লাইভ স্ট্রিম চ্যাট সুবিধা চালু রয়েছে।

[৪] নতুন এ সুবিধা চালুর বিষয়ে এক বার্তায় এক্স জানিয়েছে, আপনাদের আশার প্রতিফলন হয়েছে। প্রাথমিকভাবে কম্পিউটার থেকে এ সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।

[৫] লাইভ স্ট্রিম চ্যাট ডিসপ্লে সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি এক্স। সম্পাদনা: এম খান

পিএল/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়