শিরোনাম
◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রহাণু বেন্নুর বুক থেকে মাটি-পাথর নিয়ে পৃথিবীতে ফিরছে নাসার ‘ওসিরিস-রেক্স’ 

ইমরুল শাহেদ: [২] ২০০ বছর পরে এই গ্রহাণুই আছড়ে পড়বে পৃথিবীর বুকে। মঙ্গল ও বৃহস্পতির মাঝে অ্যাস্টেরয়েড-বেল্টে থাকা রহস্যময় গ্রহাণু বেন্নুতেই একসময় পানির খোঁজ পেয়েছিল নাসা। তার বুকে নেমে অস্থি-মজ্জার খোঁজ করার মিশন তৈরি হয়েছিল সে দিনই। প্রথমবার কোনও গ্রহাণুর পিঠে নেমে তার থেকে নুড়ি-পাথর কুড়িয়ে আনার এই দুঃসাহসিক পরিকল্পনা ছিল নাসারই। সেই অভিযানই সফল হল। বেন্নুতে অবতরণ করে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ওসিরিস-রেক্স ফিরে আসছে নাসা। সূত্র: দি ওয়াল

[৩] সাত বছরের সফর শেষ করে বেন্নু জয় করেছে নাসার মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’। প্রথম থেকেই ‘ওসিরিস-রেক্স’-এর টার্গেট ছিল বেন্নু। সেই টার্গেট সফল হয়েছে। ওই গ্রহাণু থেকে এক টুকরো পাথর তুলে নিয়েছে যানটি। সব কিছু ঠিক থাকলে ২৪ সেপ্টেম্বরই তার পৃথিবীতে ফিরে আসার কথা। 

[৪] নাসা জানিয়েছে, চূড়ান্ত টাচডাউনের সময় হল ১৩ মিনিট। ওই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাকাশযানটি প্রায় ২৭,০০০ মাইল (৪৩,০০০ কিলোমিটার) প্রতি ঘণ্টা বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করবে। সর্বোচ্চ পাঁচ হাজার ডিগ্রি ফারেনহাইট (২৮০০ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে সফট ল্যান্ডিং সম্ভব। 

[৫] ‘ওসিরিক্স রেক্স’- নাসার এই মহাকাশযানকে বেন্নুর পাড়ায় পাঠানো হয়েছিল ২০১৬ সালেই। এতদিন গ্রহাণু চারদিকে চক্কর দিয়ে তার হাল হকিকত বুঝেছে এই মহাকাশযান। দফায় দফায় ছবি পাঠিয়েছে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে। রুক্ষ, বন্ধুর, এবড়ো খেবড়ো বেন্নুর পিঠে গতিবেগ সামলে অবতরণ করা ছিল একপ্রকার অসম্ভব ব্যপার। অজানা গ্রহাণুর বুকে বিপদের সম্ভাবনাও ছিল। মহাজাগতিক রশ্মি, ধূমকেতু, উল্কা প্রায়ই আছড়ে পড়ে বেন্নুতে। তার আকারও যে খুব বড় এমনটা নয়। তাই সবমিলিয়ে চিন্তা একটা ছিলই। কিন্তু সেসব বিপদ কাটিয়ে নাসার মহাকাশযান অসাধ্য সাধন করেছে।

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়