শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০২৩, ১০:১৩ রাত
আপডেট : ২৩ মে, ২০২৩, ১০:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩’ শুরু

মাজহারুল মিচেল: বাংলাদেশ কম্পিউটার সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৩ মে) এ তথ্য জানানো হয়। বিসিএস খুলনা শাখার, উদ্যোগে ২৩-২৫ মে তিন দিনব্যাপি খুলনা প্রেস ক্লাবে প্রথমবারের মতো আরম্ভ হয়েছে। বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন।

বিসিএস খুলনা শাখার ভাইস-চেয়ারম্যান ও প্রদর্শনীর আহ্বায়ক এসকে. শাহিদুল হক সোহেল জানান, ‘তারুণ্য আর প্রযুক্তি/ স্মার্ট বাংলাদেশের শক্তি/ তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৩২টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। 

তিনি জানান, প্রযুক্তিপণ্য ক্রয়ে মিলবে আকর্ষণীয় উপহার এবং মূল্য ছাড়। মেলায় প্রবেশের টিকেটের উপর প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্রতে মিলবে আকর্ষণীয় উপহার।

এছাড়াও দর্শনার্থীদের জন্য মেলায় ফ্রি ইন্টারনেট ও ওয়াই-ফাই জোনের সুবিধা মিলবে। থাকবে ইনোভেশন জোন এবং গেমিং জোন। এই জোনগুলোতে নিত্যনতুন আবিষ্কার এবং বিনোদনের জন্য ডিজিটাল গেইম খেলার ব্যবস্থা থাকবে। ফটোগ্রাফি এবং সেলফি তোলার প্রতিযোগিতা দর্শনার্থীদের মধ্যে আলাদা আকর্ষণের উপলক্ষ হবে। 

এক্সপোর আহ্বায়ক আহ্বায়ক এসকে. শাহিদুল হক সোহেল জানান, তথ্যপ্রযুক্তি বিশ্ব ও ডিজিটাল জীবনধারাভিত্তিক নতুন সব আবিষ্কারের খোঁজ মিলবে এখানে। পাশাপাশি থাকবে সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজন। থাকবে বিভিন্ন ইভেন্ট, সেমিনার ও নানা আয়োজন। প্রদর্শনীতে স্কুল শিক্ষার্থীদের জন্য থাকছে ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমিং ইত্যাদি। 

‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ খুলনা’ সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এক্সপোতে প্রবেশের ক্ষেত্রে নিজের নাম এবং মোবাইল নাম্বার লিখে র‌্যাফেল ড্রয়ের কুপন সংগ্রহ করতে হবে।  

আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ খুলনা এর প্লাটিনাম স্পন্সর টিপি লিঙ্ক-এক্সেল, টেন্ডা-সাউথ বাংলা কম্পিউটার্স এবং গোল্ড স্পন্সর কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড, ডিস্ট্রিবিউশন হাব লিমিটেড, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি., সিডনি সান ইন্টারন্যাশনাল ও ওয়ালটন।

এক্সপোর সিলভার স্পন্সর সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনাল, কম্পিউটার সল্যিউশন ইঙ্ক, ইস্টার্ন আইটি, মিজান ট্রেড, নিউ আরিয়ানা সিস্টেম, নেক্সজেন সল্যিউশন লিমিটেড, রাসা টেকনোলজিস, রায়ান্স, ইউসিসি। ইন্টারনেট পার্টনার হিসেবে থাকছে আইস্মার্ট। সম্পাদনা: জেরিন আহমেদ

এমএম/জেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়