শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০১:৫০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের রাস্তায় সেবা দিচ্ছে রোবোট্যাক্সি

ছবি: দ্য স্ট্রেইট টাইমস

অনলাইন ডেস্ক: চালক ছাড়া গাড়ি আগে শুধু সায়েন্স ফিকশনের বিষয় ছিল। কিন্তু এখন চীনের বেইজিং শহরে বাস্তবেই ভাড়া পাওয়া যাচ্ছে এ ধরনের গাড়ি। চলতি মার্চের শুরু থেকেই প্রযুক্তি জায়ান্ট বাইডু ও পনি এআই যৌথভাবে বাজারে এনেছে স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি। মোবাইল অ্যাপের মাধ্যমে ভাড়া নেয়া যাবে এসব গাড়ি, যাওয়া যাবে গন্তব্যে। বণিক বার্তা

দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের রোবটচালিত ট্যাক্সি চলার অনুমতি দেয়া হয়েছে চীনের রাজধানীতে। বেইজিংয়ের ইয়াঝুয়াং শহরতলীর ৬০ বর্গ কিলোমিটার এলাকায় ২০টি রোবোট্যাক্সি ছাড়া হয়েছে। সত্বাধিকারী প্রতিষ্ঠান দুটির অ্যাপের মাধ্যমে ভাড়া করা যাবে এ সব পরিবহন।

গত ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি চালু করেছিল উদ্যোক্তারা। প্রাথমিকভাবে অবশ্য গাড়িতে নিরাপত্তাজনিত কারণে রাখা হয়েছিল চালক। তবে চালকের সাহায্য ছাড়াই চৌরাস্তা ও সরু রাস্তার মতো জটিল পরিস্থিতিতে নির্বিঘ্নে সফলভাবে গন্তব্যে পৌঁছেছে গাড়িগুলো। সেই সঙ্গে বিশেষ আবহাওয়া যেমন বৃষ্টি, তুষার এবং বালিঝড়েও কোনো বিকার ছাড়াই সার্ভিস দিতে সক্ষম ছিল রোবোট্যাক্সি।

বাণিজ্যিকভাবে চালুর পর এখন পর্যন্ত রোবোট্যাক্সি মোট ১৩ লাখ কিলোমিটার মাইলেজসহ অন্তত ১০ লাখ মানুষকে সেবা দিয়েছে। একটি গাড়ি দিনে ১৫টি পর্যন্ত রাইড নিয়ে থাকে। 

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়