শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:১১ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে ব্যবহারকারীদের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ

ফেসবুক

এ্যানি আক্তার: ফেসবুকে সবচেয়ে বেশি সময় ব্যবহারকারীদের তালিকায় শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এনডিটিভি

মেটা জানায়, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন প্রায় ২০০ কোটি মানুষ একবার হলেও ফেসবুকে প্রবেশ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারকারী প্রবেশ করেছে বাংলাদেশ, ভারত ও ফিলিপাইন। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ফেসবুকে দৈনিক গড় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৩ কোটি। সেই হিসেবে ২০২২ সালের ডিসেম্বরে এই সংখ্যা চার শতাংশ বা ৭ কোটি বেড়েছে। 

মেটা বলছে, মূলত এই তিনটি দেশের নাগরিকদের জন্যই ফেসবুকের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। পাশাপাশি মাসিক সক্রিয় ব্যবহারকারীর তালিকার তৃতীয় স্থনে রয়েছে বাংলাদেশ। এই তালিকায় আরও রয়েছে ভারত ও নাইজেরিয়া। মেটার প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ, ভারত ও নাইজেরিয়ার নাগরিকরা সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেছেন। এ ছাড়া ২০২১ সালের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২ শতাংশ বেড়েছে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ২০২৩ সালকে ‘ইয়ার অব ইফিশিয়েন্সি’ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিষ্ঠানটির শেয়ারদর ১৫ শতাংশের বেশি বেড়ে গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়