শিরোনাম
◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৮ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি

অনলাইন ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে বর্তমানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা জেলার চর কুকরি-মুকরিতে যখন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল ৫৬ লাখ। সময় অনলাইন

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির ‘নবীনবরণ এবং কৃতি সংবর্ধনা ২০২২’ উপলক্ষে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

সমিতির সভাপতি সাব্বির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস প্রমুখ।

পলক বলেন, ডিজিটাল সেন্টার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তরুণদের পাশাপাশি একজন তরুণীকে উদ্যোক্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছিলেন। বর্তমানে ৮ হাজার ৩৬৩টি ডিজিটাল সেন্টারে ১৬ হাজারের উপরে তরুণ-তরুণী উদ্যোক্তা হিসেবে কাজ করছে। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে।

তিনি  বলেন, প্রতিমাসে এক কোটি  মানুষ এসব সেন্টার থেকে সেবা গ্রহণ করছে। সাড়ে ৬ লাখ  ফ্রিল্যান্সার ঘরে বসেই দেশ-বিদেশে ব্যবসা করছে। এটাই হলো শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। প্রতিমন্ত্রী মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নিজেদেরকে আগামী দিনের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।  

পরে তিনি নাটোর জেলার ৭ উপজেলার ৭ জন কৃতিশিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়