শিরোনাম
◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৯:২৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলন মাস্কের সম্পদ বাংলাদেশের বাজেটের কত গুন বেশি?

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার ঘোষণা করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এই সংখ্যা বেশ বড়। আমরা যদি এই বিশাল অঙ্কের টাকাকে বৈশ্বিক প্রযুক্তি–দুনিয়ার শীর্ষ ধনী, প্রতিষ্ঠান এবং প্রযুক্তিপণ্যের মূল্যের সঙ্গে তুলনা করি, তবে সমীকরণটি কেমন দাঁড়াবে, তা জেনে নেওয়া যাক।

বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক ইলন মাস্কের সম্পদের কথা ধরা যাক প্রথমে। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার্স তালিকা অনুযায়ী বর্তমানে ইলন মাস্কের মোট ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৯৮২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে রয়টার্সের সর্বশেষ তথ্যমতে, স্পেসএক্সের আইপিও বাজারে ছাড়ার পর বর্তমানে ইলন মাস্কের সম্পদ আরও বেড়েছে। ইলন মাস্ক এখন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটি ডলারের মালিক। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৩ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১২৩ লাখ কোটি টাকা! ইলন মাস্ক মোট সম্পদের পরিমাণ বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ১৩ গুণেরও বেশি।

ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বর্তমান সম্পদের পরিমাণ ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার্স তালিকা অনুযায়ী প্রায় ২৫১ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ ৯৩ হাজার ৪৫০ কোটি টাকা। সেই হিসেবে জেফ বেজোস একাই বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেটের ৩ গুণেরও বেশি পরিমাণ অর্থ জোগান দিতে পারবেন।

ফোর্বসের গ্লোবাল ২০০০ তালিকা অনুযায়ী অ্যাপল ২০২৫ সালে এক বছরে আয় করেছে ৩৯৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ ৬৮ হাজার ৩৪০ কোটি টাকা। এর মানে দাঁড়ায়, টেক জায়ান্ট অ্যাপল মাত্র এক বছরে বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে ৫ গুণেরও বেশি অর্থ আয় করেছে।

সবচেয়ে মজার এবং আকর্ষণীয় তুলনা হতে পারে আইফোন দিয়ে। বর্তমান বাজারে আইফোন ১৭ প্রোর দাম ১০৯৯ মার্কিন ডলার ধরা হয়, তবে বাংলাদেশি টাকায় একটি ফোনের দাম পড়ে ১ লাখ ৩৫ হাজার টাকা। সেই হিসেবে বাংলাদেশের প্রস্তাবিত বাজেটের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা দিয়ে একসঙ্গে প্রায় ৬ কোটি ৯৩ লাখ ৯১ হাজারটি আইফোন ১৭ প্রো কেনা যাবে।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ