শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১১:১৪ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া কল ঠেকাতে এআই প্রযুক্তি ব্যবহার করবে গুগল

প্রীতিলতা: [২] কয়েক বছর থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে হ্যাকিং ও জালিয়াতির ঘটনা বাড়ছে। এ নিয়ে এবার উদ্যোগী হয়েছে গুগল। ভুয়া কল ঠেকাতে এআই প্রযুক্তি ব্যবহার করবে গুগল। নতুন এই ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সূত্র: ঢাকা পোস্ট

[৩] জানা গেছে, গুগল একটি এআই এর মাধ্যমে পরিচালিত স্ক্যাম ডিটেকশন ফিচার তৈরি করছে। স্প্যাম ও স্ক্যাম কল শনাক্ত করতে জেমিনি ন্যানো এআই আনছে গুগল। 

[৪] এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্প্যাম কল বন্ধ করার পাশাপাশি রিপোর্ট ও ব্ল্যাকলিস্টের অপশন পাবেন। নতুন এআই ফিচার কল প্যাটার্ন, ভয়েসসহ একাধিক পদ্ধাতিতে হ্যাকারদের শনাক্ত করবে।

[৫] গুগল এআই সিস্টেমে কোনো কল সন্দেহজনক মনে হলে ব্যবহারকারীরা আগেই সতর্ক হতে পারবেন। সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থাও নিতে পারবেন ব্যবহারকারীরা। 

[৬] এই ফিচারের মাধ্যমে তারা ম্যানুয়ালি স্ক্যাম কল রিপোর্ট করার অপশনও পাবেন। বর্তমানে ট্রুকলারে এমন কিছু ফিচার থাকলেও গুগলের নতুন এই ফিচার অনেকটা ব্যতিক্রম। সম্পাদনা: রাশিদ 

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়