শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ২৮ মে, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ২৮ মে, ২০২৪, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশেই তৈরি হচ্ছে নামী ব্রাণ্ডের বাইক: দাম কমেছে ৪০ শতাংশ

মোস্তাকিম স্বাধীন: [২] ২০১৫ সালে ১১০ সিসি’র বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের মোটর সাইকেলের দাম ছিলো ১ লাখ ৪৯ হাজার টাকা। ২০২২ সালে সেই দাম নেমে আসে ৯৫ হাজার টাকায়। দাম এতো কমার কারণ এসব মোটর সাইকেল এখন বাংলাদেশেই উৎপাদন করা  হচ্ছে।  (ডেইলি স্টার ২৭-০৫-২০২৪) 

[৩] মোটর শিল্প খাতের উদ্যোক্তারা বলছেন, গত ৭ বছওে মোটর সাইকেলের দাম কমায় বিক্রিও বেড়েছে। দেশে ব্যবহৃত মোটরসাইকেলের ৯৫ শতাংশই এখন দেশে তৈরি হয়। দেশে এখন নয়টি মোটর সাইকেল কারখানা রয়েছে। 

[৪] এই খাতে উৎপাদন, কেনাবেচা, মেরামত সেবা ও সংশ্লিষ্ট শিল্পে ২ লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হয়েছে। (প্রথম আলো ২৮.০৫.২৪)

[৫] বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান বলেন, অটোমোবাইল ও মোটর সাইকেল নিয়ে আলাদা দুটি শিল্প নীতিমালা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  এই নীতিমালা ব্যবহার করে দেশে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, বাজাজের মতো প্রতিষ্ঠান ফ্যাক্টরি ফ্যাসিলিটি স্থাপন করেছে । (বণিক বার্তা  ২৮.৫.২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়