শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের নির্দেশে রাজনৈতিক পোস্ট ব্লক করে এক্স বললো, মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত

ইমরুল শাহেদ: [২] ভারতের নির্বাচন কমিশনের নির্দেশের পর ভারতীয় ব্যবহারকারীদের জন্য রাজনৈতিক বক্তব্য সম্পর্কিত পোস্ট ব্লক করেছে সামাজিক মাধ্যম এক্স(সাবেক টুইটার)। নির্বাচন চলাকালীন এমন পোস্ট ব্লক করতে এক্সকে নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্র: ডয়েচে ভেলে

[৩] নির্দেশ মেনে পোস্ট ব্লক করলেও এক বিবৃতিতে এক্স ভারতের নির্বাচন কমিশনের ঐ নির্দেশের সঙ্গে একমত নয় বলে জানিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলে তারা মনে করে।

[৪] ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত হচ্ছে বলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচকেরা অভিযোগ করেছেন। গতবছর মোদি প্রশাসনের সমালোচনা করা টুইট ও অ্যাকাউন্ট মুছে ফেলার নির্দেশ শুরুতে না মানায় ভারতের একটি আদালত এক্সকে ৬১ হাজার ডলার জরিমানা করেছিল।

[৫] ২০১৪ সালে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর গণমাধ্যম সূচকে দেশটির অবস্থান ২১ ধাপ পিছিয়েছে। বর্তমানে ১৮০ দেশের মধ্যে ভারতের অবস্থান ১৬১।  

[৬] আগামী সোমবার এক্স এর মালিক ইলন মাস্ক ভারতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন। সেখানে ভারতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

[৭] গতবছর ব্রাজিলে নির্বাচনের সময়ও ভুয়া তথ্য ছড়ানো অ্যাকাউন্ট মুছে ফেলতে এক্সকে নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথমে নির্দেশ না মানলেও পরে তা মেনে নেয় এক্স। সম্পাদনা: ইকবাল খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়