শিরোনাম
◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৩, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৩, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার্চিলের প্রাসাদের সোনার টয়লেটের হদিস নেই আজও!

প্রীতিলতা: [২] ইতালীয় শিল্পী মৌরিজ্জ কাতালান এই টয়লেট তৈরি করেন। টয়লেটটির নামকরণ করা হয় ‘আমেরিকা’। সূত্র: দি বিজনেস স্ট্যান্ডার্ড

[৩] বছর চারেক আগে যুক্তরাজ্যের ব্লেনহেম প্যালেস থেকে স্বর্ণের তৈরি একটি টয়লেট চুরি হয়। স্বর্ণের তৈরি হলেও এটি পুরোপুরি ব্যবহার উপযোগী ছিল। এর মূল্য প্রায় ৬০ লাখ ডলার। এই প্রাসাদেই জন্মগ্রহণ করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। 

[৪] প্রাসাদে একটি প্রদর্শনী অনুষ্ঠানে দুই দিনের জন্য টয়লেটটি প্রদর্শন করা হয়। প্রাসাদটি লন্ডন থেকে ৬৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। 

[৫] চুরির এই ঘটনায় দীর্ঘদিন পর চারজনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। তাদের বিরুদ্ধে চুরি, চুরি করা সম্পত্তি স্থানান্তর ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

[৬] যুক্তরাজ্যের থেমস ভ্যালি পুলিশের কাছে করা এ সংক্রান্ত একটি অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর রাতে টয়লেটটি চুরি হয়। দুষ্কৃতকারীরা রাতের কোনো এক সময় প্রাসাদে প্রবেশ করে এবং ভোর ৪টা ৫০ মিনিটের দিকে তারা সেখান থেকে চলে যায়।    

[৭] সিপিএস জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। আগামী ২৮ নভেম্বর অভিযুক্ত চার ব্যক্তিকে অক্সফোর্ড ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে। সম্পাদনা: ইকবাল খান

পিএল/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়