শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০২:০২ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লজ্জাবতী গাছের রহস্য কী? 

বিশেষ বৈশিষ্ট্য থাকায় অন্য যেকোনো গাছ থেকে এ গাছকে আলাদা করা যায়। গাছটির নাম লজ্জাবতী হলেও অনেকের কাছে এটি লাজবন্তী গাছ নামেও পরিচিত।

এটি এক ধরনের কাঁটাযুক্ত উদ্ভিদ। অন্যান্য গাছের চেয়ে এ গাছ অনেক বেশি স্পর্শকাতর হয়ে থাকে। যার কারণে এ গাছ স্পর্শ করার সঙ্গে সঙ্গে এর পাতা অনেকটাই নেতিয়ে পড়ে।

কেন এমনটা হয়? ভূপেন্দ্রনাথ সান্যালের উদ্ভিদবিজ্ঞান বই থেকে জানা যায়, লজ্জাবতী গাছের পাতার গোড়া পানি ও খনিজ পদার্থে পরিপূর্ণ থাকে। এ অবস্থায় পাতা কেউ ছুঁয়ে দিলে সেটি সংকুচিত হয়ে নিচের দিকে ঝুঁকে পড়ে। কারণ স্পর্শ থেকে গাছে এক ধরনের তড়িৎ প্রবাহ ছড়িয়ে পড়ে। এ তড়িৎ প্রবাহের কারণে পাতার গোড়ায় থাকা পানি ও খনিজ বের হয়ে আসে।
 
ভূপেন্দ্রনাথ সান্যালের উদ্ভিদবিজ্ঞান বই থেকে আরও জানা যায়, পাতার গোড়া থেকে পানি ও খনিজ বের হয়ে আসার কারণে লজ্জাবতীর কাণ্ড বা শাখাগুলো আর  সোজা থাকতে পারে না। যে কারণে নুয়ে পড়ে। যে কারণে মানুষ মনে করে, লজ্জাবতী গাছ ভীষণ লাজুক।
 
আপনি জানেন কি লজ্জাবতী গাছ শুধু লাজুকই নয়, এর আছে অসংখ্য গুণও। লজ্জাবতীর বোটানিক্যাল নাম মিমোসা পুডিকা। আয়ুর্বেদ শাস্ত্রে এর নানামুখী উপকারিতার কথা উল্লেখ রয়েছে।
 
 যেমন কফ দূর করতে, নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে, ডায়রিয়া, যেকোনো প্রদাহ, জ্বালাপোড়া, আলসার, কুষ্ঠ কিংবা যোনি রোগ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের  ব্যবহার করা হয়।
 
শ্বাসকষ্ট, আলসার, অর্শ বা পাইলস, পেট ফাঁপা, বদহজম, যেকোনো ক্ষত সারাতে এ গাছের রস ভীষণ কাজে দেয়। এসব সমস্যার সমাধান পেতে ৫ মিলি পরিমাণ লজ্জাবতী পাতার পেস্ট সেবন করতে পারেন।
 
 যাদের দাঁত ও মাড়িতে ক্ষত আছে তারা ২০ সেমি লম্বা লজ্জাবতী গাছের মূল পরিষ্কার করে পানিতে ১৫ মিনিট সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচি করুন। এ অভ্যাসে দাঁত ও মাড়ির ক্ষতও নিমিষে দূর হবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়