শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০৫:৩২ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাপোলিকে হারাতে চান লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক: নাপোলির মাঠে প্রথম লেগে দুর্দান্ত খেলেছিলো বার্সেলোনা। কিন্তু তারপরও ড্র মেনে সন্তুষ্ট থাকতে হয়েছিলো তাদের। তবে ঘরের মাঠে কাক্সিক্ষত জয়টা তুলে নিতে চায় বার্সা। ফিরতি লেগের মতো প্রথম ৩০ মিনিটের মতো ভালো খেলতে পারলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন বার্সার অন্যতম সেরা তারকা রবার্ট লেভানদোভস্কি।

আগামী ১৩ মার্চ ন্যু ক্যাম্পে ফিরতি লেগের মাঠে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে নাপোলিতে খেলা সেই ফর্মটিই অনুকরণ করতে হবে বলে জানিয়ে লেভানদোভস্কি বলেন, আমরা নাপোলির বিপক্ষে সত্যিই ভালো খেলেছি। প্রথম ৩০ মিনিটে আমরা দুর্দান্ত খেলেছি। আমাদের দ্বিতীয় গোলটির দরকার ছিল, কিন্তু এখন এটা করার জন্য আমাদের হোম লেগ রয়েছে।

পোলিশ ফরোয়ার্ড বলেন, আমরা যদি নেপলসের প্রথমার্ধের মতো শুরু থেকে খেলি, তাহলে আমি মনে করি আমরা জিততে পারব এবং আরও গোল করতে পারব। আমরা যা করতে চাই তা হলো পরের রাউন্ডে যাওয়া।

নাপোলিকে আতিথেয়তা দেওয়ার আগে বাকি সব ম্যাচেও জিততে চান এই ফরোয়ার্ড, নাপোলি একটি বিপজ্জনক দল যেখানে সত্যিই ভালো খেলোয়াড় রয়েছে। কিন্তু আমরা এই ম্যাচটি জিততে চাই এবং যদিও এর আগে এখনও সময় আছে, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের বাকি সব ম্যাচগুলোও জিততে চাই। -দ্য ডেইলি স্টার

এদিকে লা লিগার শিরোপা ধরে রাখাটা বেশ কঠিন হয়ে গিয়েছে বার্সেলোনার জন্য। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে তারা। কোপা দেলরে থেকে তো বিদায় হয়েছে আগেই। সুপার কোপাতেও হতাশ করে দলটি। শিরোপাশূন্য থাকতে না চাইলে কিছুটা কঠিন হলেও সম্ভাবনাটা টিকে আছে কেবল চ্যাম্পিয়ন্স লিগেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়